প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০৪:৪৯:৫৮
প্রজন্ম ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে। দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো, আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।’
তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম নির্বাচন কিন্তু কঠিন হবে। আপনারা প্রত্যেকেই পরতে পরতে সেটা অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে।’
নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে, বিশেষ করে আমরা সরকার গঠন করার পর এই ইশতেহার আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভোট দেওয়া দেশের ৫২ শতাংশ মানুষ মূলত আমাদের এই ম্যানিফেস্টোর পক্ষেই রায় দিয়েছেন। কাজেই এই ম্যানিফেস্টোতে যা যা বলেছিলাম, আমাদের সর্বোচ্চ দিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে।’
সুশাসনের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানুষকে বলেছিলাম যে, আমরা সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে।’
বাকস্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম তখন বলেছিলাম- আমাদের ওপরে যে রকম অত্যাচার-নির্যাতন হচ্ছে, গুম-খুনের শিকার হতে হচ্ছে, তাতে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাই, দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক, যেখানে আমরা বিতর্ক করব, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করবো।’
সরকার ও দলের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার। অর্থাৎ সরকার ঠিকই আছে, কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।’
এ সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা: কৃষিমন্ত্রী
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১
আমাদের একটি যুদ্ধ শেষ এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী
বিশেষ কোনও ধর্মকে টার্গেট না করতে ভারতকে জামায়াত আমিরের অনুরোধ
ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান
সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
বিএনপি যেভাবে ব্যাক পাস খেলছে, তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি: গোলাম পরওয়ার